নাজমুল হাসান অনিক, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবে মিল্লাত মুন্নাকে বিজয়ী করতে সংসদীয় আসনের বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ-২ আসনে হাবিবে মিল্লাত মুন্নাকে বিপুল ভোটে জয়ী করতে ভদ্রঘাট ইউপি আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ ভোর হতে গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।
ভদ্রঘাট ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টি. এম. মোস্তফা জয় এর নেতৃত্বে ৪ নং মধ্য ভদ্রঘাট ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে হাবিবে মিল্লাত মুন্নাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানায়।
ভদ্রঘাট ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি. এম. মোস্তফা জানান, ভদ্রঘাট ইউনিয়নে সুষ্ঠ ভাবে নির্বাচন হলে নৌকা মার্কা বিপুল ভোটে বিজয় অর্জন করবে, ইনশাআল্লাহ।



