মো: জাকির হোসেন, শার্শা প্রতিনিধি ।। মাদক একেবারেই নয়, খেলাধূলাই মিলবে জয় এই স্লোগান রেখে বৃহস্পতিবার বিকাল ৩.৪০ টায় মুজিব শতবর্ষ উপলক্ষে রেহান ট্রেডার্স স্বত্বাধিকার ইনামুল হক মিলন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
শার্শা থানার ১১টা ইউনিয়নে ২০টা ফুটবল,৪০ সেট জার্সি, ক্রিকেট ব্যাট ও বল বিতরণ করেন।
প্রধান অতিথী আশরাফুল আলম লিটন মেয়র, বেনাপোল পৌরসভা বলেন, খেলাধূলাই মিলবে স্বু-স্বাস্থ্য মিলবে মেধা, বাড়বে শরীরের শক্তি, মাদক থাকবে দূরে। যুবক ছেলেরা আনন্দে থাকবে। তারা বখাটে ছেলেদের সাথে মিশবে না।মাদক থেকে দূরে থাকবে। প্রধান অতিথী অারো বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ফুলবলার মেসী ১৫ বছরে যা আয় করবেন, আমরা ১০ বার জন্ম গ্রহন করলেও ব্যবসা করে তার কিনচিৎ পরিমাণ আয়করা সম্ভব নয়। তাই প্রত্যেক যুবক ছেলেদেরকে আহবান জানাই খেলা ধূলায় অগ্রসর হওয়ার জন্য।
প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন আশরাফুল আলম লিটন যুগ্ন সাধারণ সম্পাদক যশোর জেলা আওয়ামীলীগ ও মেয়র,বেনাপোল পৌরসভা।বিশেষ অতিথী আহসান উল্লাহ মাষ্টার ভারপ্রাপ্ত আহবায়ক বেনাপোল পৌরসভা,মেহেদী হাসান ভাইস চেয়ারম্যান শার্শা উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ। আলতাফ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, কবি ও প্রবীণ সাংবাদিক।


