বিনোদন ডেস্কঃ মারামারি আর ভালবাসাবাসি। এ এক অন্য রকম বন্ধুতা। পুজোতে আসছে তাঁদের ছবি ‘ভিলেন’। মিমি আর অঙ্কুশ জোট বেঁধে খুনসুটি করলেন। শোনা গিয়েছে, অঙ্কুশ নাকি ঐন্দ্রিলাকে ছেড়ে এখন মিমির প্রেমে। সেটা বলতেই হেসে উঠলেন দু’জনে। ‘‘অঙ্কুশ আর আমি একসঙ্গে থাকি। সকালে উঠে আমায় না দেখলে ওর চলেই না!’’
অঙ্কুশ রীতিমতো চিৎকার করে মিমিকে থামিয়ে বললেন, ‘‘আমায় সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে দিয়েছে কিন্তু!’’ কথা শুনেই মিমি তেড়ে গেলেন তাঁর হিরোর দিকে। চলতে লাগল মারপিট।
মিমি যোগ করলেন, ‘‘আমার জন্য বাড়ি তৈরি করেছে অঙ্কুশ। গ্যাংটকে।’’ অঙ্কুশ বুঝিয়ে দেন, ‘‘আসলে ওকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। মাথা গরম তো।’’
দু’জনেই চান তাঁদের পরিশ্রম করে তৈরি ‘ভিলেন’ দর্শক হলে গিয়ে দেখেন। অঙ্কুশ যোগ করেন ‘‘যাঁরা আজও হলে গিয়ে সিনেমা দেখে সিটি বাজাবেন, হাসবেন, মজা করবেন, তাঁদের জন্য ‘ভিলেন’।



