মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তিনি শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন প্রমূখ।
উল্লেখ্য, নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা স.ম জসিম উদ্দিন করোনা উপসর্গ নিয়ে ৬ জুলাই (সোমবার) সকাল ৮টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়ে যায়। এরপর ওই শুন্যপদে গত ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক জয়লাভ করেন।


