মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৩নং পরানপুর ইউপি’র ৬ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেনের ব্যাক্তিগত উদ্যোগে সহস্রাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী জনাব মুহা: ইমাজ উদ্দিন প্রাং এমপি শীতবস্ত্র অনুষ্ঠানে মোবাইল ফোনে কনফারেন্সের মাধ্যমে আমন্ত্রিত অতিথি এবং শীতার্থদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (৪ ঠা জানুয়ারি) বেলা ১২ টার সময় গোপালপুর-বান্দাইপুর ঈদগাহ মাঠে গোপালপুর, কালাচিতা, বান্দাইপুর এবং শিশইল এই চারটি গ্রামের প্রায় সহস্রাধিক গরিব দু:খী বয়স্ক, বিধবা ও দুস্থ মহিলাদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক আমিনুল ইসলাম মুন্টুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, পরানপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, পরানপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবু তালেব প্রামানিক, পরানপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল, শিশইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, ইউপি সদস্য মকবুল হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শেফালি আক্তার, পরানপুর ইউপি আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব আলম, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমূখ।


