মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর মান্দায় সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক (এমপি) এর দেওয়া ঈদ সামগ্রী বিতরণ করেছন ভাঁরশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। ঈদ সামগ্রীর সাথে ইউপি চেয়ারম্যান নিজ অর্থায়নে প্রত্যেককে টুপি ও লুঙ্গি বিতরণ করেন।
ভাঁরশো ইউপির ১০৫ টি মসজিদের মোয়াজ্জেমদের মাঝে ১৬ মে (শনিবার) বেলা ১২ টার দিকে ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসব ঈদ সামগ্রী ও টুপি এবং লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আ’লীগের সহ সভাপতি আঃ লতিফ শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রফাতুল্ল্যা প্রাং, সদস্য মোবারক আলী প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ভারশোঁ ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি,ইমরুল কায়েস বিপ্লব, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম চিতল প্রমুখ।


