মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন পূষ্পস্তবক অর্পনের পর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার, মান্দা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয় পার্টি, বাজার বণিত সমিতি, উপজেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন বেসরকারী সংগঠন এবং শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পূষ্পস্তবক অর্পনের পর ১ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) কর্মকর্তা তারেকুর রহমান সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রæহানী সুলতান মাহমুদ গামা, উপজেলা চেয়ারম্যান স ম জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোল্লা মোঃ এমদাদুল হক, যুবদলের সভাপতি এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবুসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।


