মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পারিবারিক দ্বন্দ, জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রæতার জের ধরে ৮ জনকে আসামী করে নওগাঁ ২ নং আমলী আদালতে ৫৮৯ নং সি/ ২০১৯ (মান্দা) মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মিথ্যা মামলায় ফাঁসাতে গত ২৮ নভেম্বর উপজেলার গণেশপুর ইউপির ব্যাড়াপাড়া গ্রামের জহুর আলীর ছেলে নজরুল দেওয়ান (২৮) একই এলাকার প্রতিবেশী ইসরাফিল দেওয়ান, আজাদ আলী দেওয়ান, স্বপন আলী দেওয়ান, রেজাউল দেওয়ান, জামরুল দেওয়ান, আব্দুল হোসেন দেওয়ান এবং সেকেন্দার প্রাং ও আফসার আলী প্রাং এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে অভিযুক্তরা জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাত ১০ টার দিকে নজরুল ইসলামের বাড়িতে অভিযুক্ত ৮জন আসামীরা যোগসাজস করে আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে ভ‚ষ্মিভ‚ত করে দেয়। এতে ওই বাড়ির মালিকের সংসারের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে ওই বাড়ি মালিকের মোটা অংকের ক্ষতি হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
এদিকে মামলার আরজিতে উল্লেখিত অভিযুক্তরা ঘটনার সাথে সম্পৃক্ত নয় বলে দাবী করেন। তারা বলেন আমরা একই বংশের লোক। মামলার বাদি নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন থেকে সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আমাদেরকে সামাজিকভাবে হেয়পতিপন্ন ও হয়রানি করতে নিজ ঘরে নিজেই আগুন দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করছে। অথচ এই ঘটনার বিষয়ে আমার কিছুই জানিনা। তারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিষয়টি অজ্ঞাত হওয়ার কারনে আমরা থানায় মামলা গ্রহণ করতে পারিনি। তবে সু-নিদিষ্ট অভিযোগ পেলে ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



