মান্দায় মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড সহ এক চাঁদাবাজ গ্রেফতার

21

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় মাদক সেবনের দায়ে রাজু আহমেদ (২০) নামে এক যুবককে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত রাজু আহমেদ উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের আয়নল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক এ রায় প্রদান করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, সোমবার সকালে উপজেলার ছোট বেলালদহ এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে রাজু আহমেদকে আটক করে মান্দা থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে রাজু মাদক সেবনের কথা স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অপরদিকে নওগাঁর মান্দায় চাঁদাবাজির মামলায় মেহেফুজুল আলম সুমন (৩২) নামে একজনকে বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে মান্দার কুসুম্বা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত মেহেফুজুল আলম সুমন উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা নিচপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।
মান্দা থানার ওসি শাহিনুর রহমানের নির্দেশনায় থানার এসআই আবু হাসান এবং আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কুসুম্বা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে অবৈধভাবে আটক করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাদাবি,ফাঁকা ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়াসহ দস্যুতার মাধ্যমে টাকা পয়সা ছিনতাই করে আসছিলো।

এতো কিছুর পরেও স্থানীয়রা তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতনা। স¤প্রতি তার বিরুদ্ধে মনোরঞ্জন নামে এক ব্যক্তি মান্দা থানায় একটি চাঁদাবাজি মামলা এবং মতিউর রহমান নামে এক ব্যক্তি দস্যুতার মামলা দায়ের করেছেন। এর আগেও তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। অপরদিকে চুরির মামলায় আরো ২ জন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন,আইন শৃঙ্খথলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মান্দা থানা পুলিশ বদ্ধ পরিকর। এছাড়াও মাদকসেবী, মাদক বিক্রেতা, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের কোন ছাড় নেই বলে বলেও জানান তিনি।