মান্দায় ভিজিএফ এর চাল বিতরণ

79
মান্দায় ভিজিএফ এর চাল বিতরণ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ঈদ-উল আযহা উপলক্ষে কুসুম্বা ইউপির হৃতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কুসুম্বা ইউপি চত্ত্বরে ১১শ ৪১ জন এবং এর আগে গত বুধবার সকালে ৬৬০ জন সর্বমোট ১৮ শত ১ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর এসব চাল বিতরণ করা হয়।

এসময় কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন (ইউআরডিও) ও ট্যাগ অফিসার আফজাল হোসেন, কুসুম্বা ইউনিয়ন আ.লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ওয়ার্ড সভাপতি আবু বক্কর ও আলেফ আলী প্রমুখ।