মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ২দিন ব্যাপী আন্তঃ শিক্ষা প্রতিষ্ঠান হ্যান্ড বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শনিবার বেলা ১১ টার সময় মান্দা উপজেলার সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান স.ম জসিম উদ্দীন। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই হ্যান্ড বল প্রতিযোগীতার আয়োজন করে।
এ সময় সাহাপুর ডি.এ উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপনের সভাপতিত্বে মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল উপস্থিত ছিলেন। ৮টি স্কুলের দল নিয়ে ২দিন ব্যাপী নক আউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী এবং বীজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
মাহবুবুজ্জামান সেতু



