মান্দায় বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মান্নানের খাদ্য সামগ্রী বিতরণ

75
মান্দায় বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মান্নানের খাদ্য সামগ্রী বিতরণ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন যাবৎ কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কর্মহীন, গরীব- দুঃখী এবং অসহায় মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মান্দা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা, এ্যাডভোকেট আব্দুল মান্নান নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় এ্যাডঃআব্দুল মান্নান এবং তার সহধর্মিণী সুফিয়া জাহানসহ তার সহযোগীরা উপস্থিত ছিলেন।

এ্যাডভোকেট আব্দুল মান্নান মন্ডল বলেন, বর্তমানে সারা দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দী হয়ে পড়েছেন নি¤œ আয়ের মানুষগুলো। বিশেষ করে গণপরিবহণ এবং হাট বাজার, চায়ের দোকানপাট বন্ধ থাকায় সবচেয় বিপদে আছেন দিনমজুর লোকগুলো। কাজ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। তবে, সামর্থ্যানুযায়ী প্রত্যেকে সহযোগীতা করলে দেশের এ সংকট মোকাবেলা করা সম্ভব। তাদের কথা চিন্তা করে কয়েক দিন ধরে এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি।

ইতোমধ্যে ভ্যান যোগে বড়পই, গাইহানা, কৃষ্ণপুর, বড় বেলালদহ, ছোট বেলালদহ এবং চকগোপাল গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ২৫০ টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ১০কেজি চাল ১ কেজি ডাল ১কেজি সয়াবিন তৈল ১কেজি লবন বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এসব খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি সকলকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিতে গিয়ে বলেন, আমি আমার সাধ্য মত আমার নিজ এবং পাশর্^বর্তী গ্রামের প্রায় ২৫০ টি পরিবারকে সহযোগীতা করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। খুব শীঘ্রয় তারা সবাই যেন এই সংকট কেটে উঠতে পারে। আমার এ সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সরকারের পাশাপাশি অসহায় মানুষদেরকে সহযোগীতা করতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। আর এ জন্য আমাকে সার্বিকভাবে অনুপ্রাণিত করছে আমার সহধর্মিণী সুফিয়া হাসনা জাহান।