মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে এবারেও অগ্রীম আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলার দেলুয়াবাড়ী বাজারস্থ এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসব আর্থিক সহায়তা এবং পোষাক সামগ্রী বিতরন করা হয়।
মান্দা উপজেলা বিএনপির আহব্বায়ক এবং গণেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরীর সভাপতিত্বে তিন তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শিক্ষা মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি সামসুল আলম প্রামানিক তার নিজ বাসভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিগত জাতীয় নির্বাচনে যৌথ বাহিনীর ছত্রছায়ায় ক্ষমতাসীন দলের লোকজনের মারপিটে নিহত নিহত যুবদল নেতা বাবুল কারিগরের শিশু কন্যা শিখা এবং আহত পরানপুর ইউপি সদস্য আকরাম হোসেনকে এসব আর্থিক সহায়তা এবং নিজস্ব অর্থায়নে পোষাক সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, সাবেক সাধারন সম্পাদক আব্দুল জলিল, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক মাস্টার, পরানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকা, পরানপুর ইউপি যুবদলের সভাপতি বেলাল হোসেন, কুসুম্বা ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহিদ হোসেন শাহ, নুরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মিলন হোসেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা এবং ঢাকা তিতুমীর কলেজের সাধারন সম্পাদক ছাত্রনেতা শামসুজ্জামান সুজন প্রমুখ।



