মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অাওরঙ্গজেব জিবু (৪৫) নামে এক যুবক মারা গেছে বলে জানা গেছে। পুলিশের দাবি, অাওরঙ্গজেব জিবু একজন মাদক ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) ভোরে মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের বাঁকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আওরঙ্গজেব জিবু মান্দা উপজেলার কুসুম্বা ইউপি’র অন্তর্গত দেলুয়াবাড়ি বাজার এলাকার লবির উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
পুলিশসূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ভাঁরশো ইউপি’র বাঁকাপুর এলাকায় গিয়ে তাকে আটকের করার সময় ডিবি পুলিশ কর্মকর্তাদেরকেও আহত করে সে পালিয়ে যাবার চেষ্টা করে।
এসময় নিজেদের আত্মরক্ষার্থে গুলি চালায় ডিবি পুলিশ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় অাওরঙ্গজেব জিবু । বন্দুযুদ্ধে নিহত হবার পর ঘটনাস্থল থেকে নিহত জিবুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন এবং তদন্ত (ওসি) তারেকুর রহমান সরকার।



