মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় হৃতদরিদ্রদের মাঝে ১৬ টি ডিপ স্যালেন্ডার নলকূপ, খাদ্যবান্ধব কার্ড, প্রতিবন্ধি সুবর্ণ কার্ড, বিভিন্ন ক্রীড়াসামগ্রী ও নগদ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভারশোঁ ইউপি চেয়ারম্যানের কার্য্যালয়ে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, ইউপি সদস্য সারোয়ার সরকার, সাহাবুর, বুলেট, আব্দুস সাত্তার, ফারুক হোসেন, শাহিন প্রমূখ।


