মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় জেএসসি এবং সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মান্দা উপজেলার ১৬টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি এবং সমমানের ১ ম দিন বাংলা (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর ১পর্যন্ত কোনরকম অপৃতিকর ঘটনা ছাড়াই একযোগে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার মান্দা উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল এ্যান্ড কলেজ (কেন্দ্র কোড নং মান্দা-ডি ২৮৮) এবং কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে (কেন্দ্র কোড নং মান্দা-বি ২৮৬) অবাধ ও সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে। গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫৬ জন অংশগ্রহণ করে এবং কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৯ জন অংশগ্রহণ করে।
এদের মধ্যে গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ৩০ জন পরীক্ষার্থী এবং কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে জানিয়েছেন উভয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচীব।
গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম ও কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম বলেন, শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে।
এসময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।


