মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্বশত্রুতার জের ধরে ৫ জন মহিলাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, মান্দা উপজেলার কালিকাপুর ইউ’পির চকরঘুনাথ গ্রামে।
জানাগেছে, গত ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টার দিকে চকরঘুনাধ মৌজার ৪০ শতক জমি দখলকে কেন্দ্র করে একই এলাকার প্রতিপক্ষের ফরহাদ হোসেনের ছেলে রেজাউল করিম, শফিকুল ইসলাম এবং হাফিজুল ইসলাম, মৃত মানিকুল্যার ছেলে রেবাদুল ইসলাম, মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম সহ অজ্ঞাতনামা আরোও ৪/৫ জন বেআইনিভাবে লাঠি,লোহার রড,হাসুয়া,বল্লম ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে শ্লীলতাহানিসহ মারপিটে ৫ জন মহিলাকে আহত করেন ।
আহতরা হলেন, ছায়েরা বেগম, রাশেদা বেগম, জামিলা বেগম, নাসিমা বিবি এবং তারা বানু। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। সরজমিনে গিয়ে আহতদের হাতে,পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
ভুক্তভোগী চকরঘুনাথ (থানতলা) গ্রামের আক্কাস আলীর ছেলে আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। প্রতিপক্ষের লোকজন এখন পর্যন্ত বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে। এঘটনায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগতেছি। আমরা এর থেকে পরিত্রান পেতে চাই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।


