মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : “চলো পথ চলি একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে মান্দার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ সালের এস এসসি ব্যাচ প্রারম্ভ- ৯৬ এর পুনর্মিলনী অনুষ্ঠান পালিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ পুনর্মিলনী অনুষ্ঠান পালিত হয়।
কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বেঙ্গল গ্রæপের জিএম এস এম রবিউল ইসলাম রুবেলের প্রাণবন্ত সঞ্চালনায় এবং প্রাক্তন প্রধান শিক্ষক আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন উক্ত স্কুলের প্রাক্তন শিক্ষক আক্কাস আলী মন্ডল, বাবু বিনোদ বিহারী, নারায়ণ চন্দ্র, বিনয় কুমার, এ এস এম এমদাদুল হক, বর্তমান সহকারী শিক্ষক এমরান আলী ও পিয়ার বক্স প্রমূখ।
উল্লেখ্য, এ আয়োজনের মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী, অত্র বিদ্যালয় থেকে পাশকৃত ১৯৯৬ সালের ছাত্রদের ছেলে-মেয়ে এবং সহধর্মিণীদের মাঝে বিভিন্ন খেলাধূলা, দুপুরের খাবার, আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কৃত করা ইত্যাদি। এ আয়োজন সফল করার জন্য যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ সালের এস এসসি ব্যাচ প্রারম্ভ- ৯৬ এর রশিদুল হাসান,বাদশা,আব্দুল মজিদ সম্রাট, নাফিজ,আব্দুল জলিল, বিদ্যুৎ, আসকান, মামুন, হীরা, বাবু,নজরুল এবং রতন অন্যতম বলে জানান আয়োজকরা।


