মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারে মোট ৫৬০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে বলে জানা গেছে। ২০২০ সালে অনুষ্ঠেয় এসএসসি/ সমমান পরীক্ষার কেন্দ্র ওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত স্বারকের প্রেক্ষিতে জানা যায়, এবারে জেনারেল শাখায় ৪৪৮৮ জন, দাখিল শাখায় ৮৬৫জন,এসএসসি ভোকেশনাল শাখায় ২৩১ জন এবং দাখিল ভোকেশনাল শাখায় ১৯ জন পরীক্ষার্থী মোট ১৫ টি কেন্দ্রে অংশগ্রহণ করবে।
এসএসসি/জেনারেল শাখার ৮টি কেন্দ্রের মধ্যে মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ, গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ,সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, কালিকাপুর-চককালিকাপুর স্কুল এন্ড কলেজ এবং জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। দাখিল/ মাদ্রাসা শাখার ২টি কেন্দ্রের মধ্যে রেবা আখতার আলিম মাদ্রাসা এবং কালিকাপুর আলিম মাদ্রাসা। দাখিল (ভোকেশনাল) শাখার ১ টি কেন্দ্র বড়বেলালদহ ফাজিল মাদ্রাসা। এসএসসি(ভোকেশনাল) শাখার ৪ টি কেন্দ্রের মধ্যে মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, ইনডেক্স টেকনিক্যাল এন্ড বি এম কলেজ।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ্ আলম সেখ বলেন, অবাধ,সুষ্ঠ এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর। পরীক্ষা চলাকালীন সময়ে যেনো কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



