মান্দায় একটি অসহায় পরিবারের নির্মাণাধীন বাড়ি ভেঙ্গে ফেলার হুমকি

63

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় একটি অসহায় পরিবারের নির্মাণাধীন ইটের বাড়ি ভেঙ্গে সরিয়ে নিতে হুমকি দিচ্ছেন কতিপয় প্রভাবশালী ব্যাক্তি। এ ঘটনায় ওই অসহায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভ‚গছেন। নির্মানাধীন বাড়ি সরিয়ে না নিলে যে কোন সময় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজনেরা জানান। ভুক্তভোগী হলেন উপজেলার কুসুম্বা ইউপির হাজীগোবিন্দপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত নজের আলী মন্ডলের ছেলে মোজাহার হোসেন।

সরজমিনে গেলে ভুক্তভোগী মোজাহার হোসেন জানান, জমি জরিপের সময় সীমানা সংক্রান্ত বিরোধের জেরে আমার বৈমাত্রেয় ছোট ভাই লাল মোহাম্মদ ও মাহবুব আলম এবং একই এলাকার ছোট ভাই লাল মোহাম্মদের শশুর প্রভাবশালী মাবুদ আলীর ইন্ধনে আমার নিমানাধীন বাড়ি ভেঙ্গে জমি জবর দখলসহ বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন। অথচ, বাড়ির পাশের্^ রাস্তা সংলগ্ন পৈত্রিকসূত্রে প্রাপ্ত এবং (একই দাগের দক্ষিণ পূর্বাংশে) দখলকৃত সম্পত্তিতে গত ২ বছর পূর্বে বাড়ি নির্মাণ কাজ শুরু করি। ওইসময় তারা নিজেরা সাথে থেকে আমার নির্মাণ কাজের উদ্বোধন করে দেন।

কিন্তু অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে কাজ বন্ধ রাখার পর সম্প্রতি আবারো নির্মাণ কাজ শুরু করি এমতাবস্থায় জমি সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক শত্রæতার জেরে শ্রমিকদের মারপিট করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এব্যাপারে আমি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মিমাংশা করে দিলেও তারা মানছেন না। ওইটুকু জমির জন্য অন্য জায়গায় দি¦গুণ জমি দিতে চেয়েও তারা রাজি হচ্ছেন না। আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই। আর সেকারণে তারা প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

এব্যাপারে অভিযুক্তরা জানান, জমি মাপজোক অন্তে আমরা তার নির্মানাধীন বাড়ির উত্তর পাশের্^ ওয়ালের ভিতরে ১ ফুট পরিমাণ জমি আমরা পাই। আমাদেরকে জমি বের করে না দেওয়া পর্যন্ত আমরা ঘর নির্মাণ করতে দিবো না।