মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: “তথ্যদিন সেবা নিন, নিরাপদে থাকুন শ্লোগানে এবং “মাদক ও জঙ্গিবাদকে না বলুন” “মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশগড়া অামাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৪ র্থ বারের মতো ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার পরিসমাপ্তি হয়েছে অাজ শনিবার।
মান্দা থানা পুলিশ কর্তৃক উন্নয়ন মেলার স্টলে সততা এবং নিষ্ঠার সাথে এ এস অাই রবিউল ইসলাম, শারমিন খাতুনসহ কনস্টেবল খালেদা খাতুনকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করত দেখা গেছে। তাদের সাথে একাত্মতায় ছিলেন সৎ এবং নিষ্ঠাবান এস অাই সাইফুল ইসলাম।
এবারের উন্নয়ন মেলায় পুলিশের স্টলে উল্লেখযোগ্য ভীড় লক্ষ্য করা গেছে। ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ পুলিশের অগ্রযাত্রার গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয় উন্নয়ন মেলায় মান্দা থানার স্টলে।
এ এস অাই রবিউল ইসলাম প্রজেক্টর এর মাধ্যমে উপস্থাপন করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব অালম সামগ্রীক কার্যক্রম নিয়ে বলেন, আমাদের সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ৩ দিনের উন্নয়ন মেলায় সরকার এবং পুলিশ প্রশাসনের উন্নয়ন জনগনের সামনে উপস্থাপন করেছি।



