মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস উপলক্ষে “আলহাজ্ব হানিফ উদ্দিন চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫নং গনেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডলের সার্বিক সহযোগীতায় এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪ টায় ৫০ মিনিটের উদ্বোধনী খেলায় মান্দা ফুটবল একাদশ বনাম সান্তাহার ফুটবল একাদ্বশ অংশগ্রহন করে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মান্দা ফুটবল একাদশ সান্তাহার ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে। খেলায় দর্শক সমাগম ছিলো লক্ষ্যনীয়। খেলাটি হাজার হাজার পুরুষ ও মহিলা ফুটবল প্রেমী দর্শকরা উপভোগ করেন।
খেলাটি পরিচলনা করেন রেফরি নয়ন কুমার। খেলায় ধারাভাষ্য প্রদান করেন এমদাদুল হক রনি এবং হারুন-অর-রশিদ।
সতিহাট ভিক্টরী ক্লাবের সকল সদস্যবৃন্দের আয়োজনে উত্তর শ্রীরামপুর বিলবাড়ি ফুটবল মাঠের এ খেলায় গনেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ বীরমুক্তিযোদ্ধা লয়েজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৪৮ নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা মোঃ এমদাদুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, সতিহাট ফুটবল ও ক্রিকেট একাডেমীর প্রধান উপদেষ্টা আফ্রিদী ড্রেস কালেকশনের স্বত্ত¡াধিকারী আ’লীগ নেতা সাইফুল ইসলাম,আনোয়ার হোসেন,উপদেষ্টা বেলাল হোসেন, পরিচালক রাজ্জাক হোসেন,প্রধান কোচ নাইম ইসলাম,টিম ম্যানেজার আরমান হোসেন,প্রধান প্রচার সম্পাদক খাইরুল ইসলাম প্রমূখ।
শেষে আফ্রিদী ড্রেস কালেকশনের পক্ষ থেকে সতিহাট ফুটবল ও ক্রিকেট একাডেমীর প্রধান উপদেষ্টা আফ্রিদী ড্রেস কালেকশনের স্বত্ত¡াধিকারী আ’লীগ নেতা সাইফুল ইসলাম সেরা খেলোয়ারকে একটি ক্রেস্ট তুলে দেন। ফুটবল খেলোয়াররা নৈপুন্যপূর্ণ খেলার মধ্যে দিয়ে ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেন । স্থানীয়দের দাবী যে প্রতিবছর এরকম ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।


