মান্দায় আদালতের রায়কে উপেক্ষা করে জমি দখলের চেষ্টা: আহত ৩

19
মান্দায় আদালতের রায়কে উপেক্ষা করে জমি দখলের চেষ্টা আহত ৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার ভালাইন ইউপির ভালাইন গ্রামে। আহতরা হলেন আফাজ উদ্দিন মন্ডলের ছেলে আকবর আলী (৫০), ওয়াহেদ আলী (৪৮) ও আকবর আলীর ছেলে হারুন অর রশিদ (২৮)।

সরজমিনে গিয়ে জানা যায়, আহত আকবর আলী মন্ডলের পৈত্রিক এবং দানপত্র দলিল মূলে প্রাপ্ত প্রায় ৮বিঘা জমিতে থানা পুলিশের সম্মতিক্রমে গত ১৫ দিন আগে আমন ধান রোপন করেছিলেন। কিন্তু ঘটনার দিন আদালতের রায় উপেক্ষা করে এবং থানা পুলিশকে বৃদ্বাঙ্গুলি দেখিয়ে বিবাদমান সম্পত্তিতে রোপিত বোরোধান বীজ উপড়ে ফেলে জমি জবর দখলের চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন একই এলাকার প্রতিবেশী মৃত রফিজ উদ্দিন মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৫০), মোজাম্মেল হক (৪০), দুলাল হোসেন (৩০), রুবেল হোসেন (২০), মৃত খলিল মোল্লার ছেলে আশরাফুল (২৫), আকাশ (১৮), মোজাম্মেল এর ছেলে নাইচ (২৫) এবং মৃত আঃ খলিল এর ছেলে আব্দুস ছামাদ (৩০) গংরা গুন্ডা ও লাঠিয়াল বাহিনীরা লোহার রড দিয়ে অতর্কিতভাবে আফাজ উদ্দিন মন্ডলের ছেলে আকবর আলী (৫০), ওয়াহেদ আলী (৪৮) ও আকবর আলীর ছেলে হারুন অর রশিদ (২৮) এর উপর হামলা চালায়। এতে আফাজ উদ্দিন মন্ডলের ছেলে আকবর আলী (৫০), ওয়াহেদ আলী (৪৮) ও আকবর আলীর ছেলে হারুন অর রশিদ (২৮) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের অবস্থা আশংঙ্কাজনক এবং তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোন সাড়া পাওয়া যায়নি। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।