মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় আইনগত মতামত উপেক্ষা করে এক অসহায় পরিবারের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার ভালাইন ইউপির তুড়–কগ্রাম গ্রামে।
অভিযোগসূত্রে জানা গেছে, তুড়–কগ্রাম মৌজার হাল ২৬৩ নং খতিয়ানের ১৬৮০ দাগের ১০ ডেঃ জমির কাতে সাড়ে ৫ডেঃ জমি গত ২৯ জুলাই বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক বেড়াদিয়ে দখল করে নিয়েছে। এছাড়াও ওই বিবাদমান জমিতে রোপিত কলাগাছ কর্তনসহ, গাছের বেড়া, খড়ের পালা এবং গরুর গোয়াল ভেঙ্গে ফেলায় ভূক্তভোগীদের প্রায় ৭৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভূক্তভোগী ভালাইন ইউপির তুড়–কগ্রাম গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে আতাউর রহমান এবং তার পরিবারের লোকজন স্থানীয় প্রশাসনের শরনাপন্ন হয়েও কোন ফল পাচ্ছেন না বলে জানিয়েছেন। একই এলাকার প্রতিপক্ষ মৃত ভাদু মন্ডলের ছেলে ফজলুল হক, ছইরা মন্ডলের ছেলে মাহতাব আলী , মৃত মজির সরদারের ছেলে রইচ উদ্দিন, আমিরুল,সামসুল,রসুল এবং শহিদুল ইসলাম, কহিরের ছেলে মজিদুর, মজিদুর সরদারের ছেলে মেহেদী হাসান,আব্দুল কায়েম মন্ডলের ছেলে গোলাম রাব্বি নয়ন, মৃত সাদের আলীর ছেলে মোতালেব হোসেন, সাইদুরের ছেলে খোরশেদ আলী, অহির দেওয়ানের ছেলে জহির,আব্দুল মালেক মন্ডলের ছেলে মাজেদ আলী, মাজেদ আলীর ছেলে রানা,ভাদুর ছেলে আব্দুর রশিদ,ফজলুর ছেলে নাজমুল, আমিরুলের ছেলে শফিকুল,নাজিমের ছেলে হারুন, রশিদের ছেলে রাজু,ফইমদ্দিনের ছেলে গোলাম ফারুক গংরা আইনগত মতামতকে উপক্ষো করে তারকাঁটা দিয়ে বেড়া দিয়ে তাদের কবলাকৃত সম্পত্তি দখল করে নিয়েছে।
এ ঘটনায় জমির মালিক তুড়–কগ্রাম গ্রামের ভূক্তভোগী আব্দুস সালাম সরদারের স্ত্রী রেজিয়া বিবির নিজ নামীয় কবলাকৃত সম্পত্তি রক্ষা করতে তাদের ঔরশজাত সন্তান আতাউর রহমান বাদী হয়ে গত ০৩ জুলাই মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে বলে দাবী করেন ভূক্তভোগী পরিবারের লোকজন।
এ ব্যাপারে মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।



