মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাতের কোন এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তির ছিন্নভিন্ন লাশ রাস্তার উপর পড়ে ছিল। অন্যান্য যানবাহন লাশের উপর দিয়ে চলাচলা করায় ছিন্নভিন্ন হয়ে যায়। সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন পড়ে থাকা লাশের প্রায় ৩২ টি টুকরা উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন- লাশটির পরিচয় শনাক্ত করার মত তেমন কোন তথ্য থানা পুলিশ পাইনি। তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


