মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নওগাঁ জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে সতীহাট বাজারে (ভূমি অফিসের সামনে) এ আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাকের পার্টি নওগাঁ জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বাদলের সঞ্চালনায় এবং সদস্য হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪৯, (মান্দা-৪) আসনে এম.পি পদপ্রার্থী দেলোয়ার হোসেন ডবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জাকের পার্টির সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, সাপাহার উপজেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, নিয়ামতপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুস সাত্তার চৌধুরী, জেলা যুবফ্রন্টের সভাপতি হুমায়ুন চৌধুরী, ছাত্রফ্রন্টের সভাপতি মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি ময়নুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাকের পার্টি জেলা কমিটির সদস্য সিপাহী, আব্দুল কুদ্দুস, সামছুল, আব্দুল মান্নান, মাবুদ সহ জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



