মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় মোস্তাফিজুর রহমান সুমন সমর্থকগোষ্ঠীর অর্থায়নে ১ নং ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহোযোগী সংগঠনের ত্যাগী পরিশ্রমী নেতাকর্মীদের মাঝে শার্ট,প্যান্ট,লুঙ্গি, পাঞ্জাবী, ফতুয়া এবং খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল ১০ মে (রবিবার) বেলা ১১ টার দিকে ১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদে এসব সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচন,এমপি নির্বাচন ও উপজেলা পরিষদের নির্বাচনে ( যুব মহিলা লীগ ও মহিলা লীগের) যে সব কর্মীরা ভোট কেন্দ্রের এজেন্ট ছিলেন এবং গ্রুপ করে ভোটারদের বাড়ী বাড়ী যেয়ে ভোট চেয়েছেন তাদের কে মাননীয় সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রাং এর পক্ষ থেকে গত ৯ মে (শনিবার) ইউনিয়ন পরিষদে ১০০ জন মহিলা কর্মীদের মাঝে শাড়ী,থ্রি পিস বিতরণ করা হয়।
পাশাপাশি যে সব কর্মী গরীব,দু:খী এবং অসহায় অর্থাৎ দরিদ্র তাদেরকে লাচ্চা,চিনি,আটা,তেল, চাল,ডাল,লবন,আলু খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স,ম জসিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আ’লীগের সহ সভাপতি আঃ লতিফ শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রফাতুল্ল্যা প্রাং, সদস্য মোবারক আলী প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ভারশোঁ ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি, ইমরুল কায়েস বিপ্লব,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম চিতল, মহিলা লীগের সভাপতি আঙ্গুরা বিবি, সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা, যুব মহিলা লীগের সভাপতি প্রভাতী রানী, সাধারন সম্পাদক নাজমা খাতুন,কৃষক লীগের সেক্রেটারী ফারুক আহমেদসহ ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ ও আঃলীগের ওয়ার্ড সভাপতি / সম্পাদক বৃন্দ।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান সমর্থক গোষ্ঠীর সার্বিক অর্থায়নে এসব সামগ্রী বিতরণে সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ভারশোঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ।


