মান্দায় ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ঔষধ মজুদ রাখায় জরিমানা

14

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বেশ কয়েকটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ২হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে । মঙ্গলবার) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের মেডিকেল মোড়ের বেশ কয়েকটি ঔষধের দোকানের এসব জরিমানা করা হয়।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি’র নেতৃত্বে এবং মান্দা থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে দাস মেডিকেল ষ্টোরে ১হাজার, জাহাঙ্গীর মেডিকেল ষ্টোরে ১ হাজার টাকা এবং শাহিন মেডিসিন কর্ণারে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন,ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত¡াবধায়ক রিফাত হোসেন, মান্দা থানার এস আই নজরুল ইসলাম এবং এএসআই আব্দুর রহমান প্রমূখ।
ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি বলেন, মান্দার প্রসাদপুর বাজারের মেডিকেল মোড়ের বেশ কয়েকটি ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকায়, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ঔষধ মজুদ রাখার কারণে ড্রাগ আইনে তাদের জরিমানা করা হয়েছে। জন স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।