মানুষের ভালোবাসা নিয়ে আগামি দিনে কাজ করতে চাইঃ হাবিবুল ইসলাম হাবিব

71
হাবিবুল ইসলাম হাবিব
হাবিবুল ইসলাম হাবিব

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন- ‘মানুষের ভালোবাসা নিয়ে আগামি দিনে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনি রাজনীতিকদের জন্য পাথেয়।’

শনিবার (১ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়ায় তাঁর নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিঁনি এ কথা বলেন।

স্বাগত বক্তব্যে আসন্ন নির্বাচনের ২০দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিব আরো বলেন- ‘২২বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। ছাত্রজীবন থেকে সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়নে আর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রবীন-নবীন প্রজন্মের সাংবাদিকদের সামনে এসেছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি।’

নিজের এমপি’র দায়িত্বে থাকাকালীন অভিজ্ঞতা তুলে ধরে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক এই সভাপতি বলেন- ‘সেসময় একদিনে তালা-কলারোয়ার ৭টি কলেজ ও ৩৫টি স্কুল-মাদরাসা এমপিওভূক্ত করেছি। কে কোন দলের তা না দেখে এলাকার ও মানুষের জন্য কাজ করেছি। আগামিতেও নির্বাচিত হতে পারলে সর্বোচ্চ কাজ করে যাবো ইনশাল্লাহ।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এমপি হাবিব বলেন- ‘বিগত দিনে প্রতিহিংসা ও রাজনৈতিক হয়রানির জন্য অনেক মামলা হয়েছে। কিছুদিন আগ পর্যন্তও হয়েছে কিন্তু আসল ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। সম্প্রতি মুখোশ পড়ে কারা বিএনপি-ছাত্রদলের নেতাদের উপর হামলা চালিয়েছে সেটা সবাই জানে। মার খাবো কিন্তু প্রতিবাদ জানাবো না এই জন্য যে, তারা যতই নির্বাচনের পরিবেশ বানচালের যতই চেষ্টা করুক আমরা সেই ফাঁদে পা দেবো না।’

কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রত্যাশার অভিব্যক্তি জানিয়ে বক্তব্য রাখেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাতক্ষীর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোশারফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মোশতাক আহম্মেদ ও কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম।

সাাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সহ.সভাপতি শেখ জাকির হোসেন, দপ্তর সম্পাদক সুজাউল হক, সদস্য শরিফুল ইসলাম, রুহুল আমীন, কলারোয়া নিউজের মিলন দত্ত, হাবিবুর রহমান রনি, আসাদুজ্জামান ফারুকী, রিপোর্টার্স ক্লাবের সহ.সভাপতি এসএম জাকির হোসেন, মুজাহিদুল ইসলাম, মোস্তফা হোসেন বাবলু, জাহিদুল ইসলাম, মোজাফফার হোসেন পলাশ, এসএম ফারুক হোসেন, পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক শিক্ষক সাইফুল ইসলাম, ইউসুফ আলী, ফারুক হোসেন রাজ, ইসমাইল হোসেন রাজু, নাজমুল হুমায়ুন, প্রেসক্লাবের অপর অংশের এমএ সাজেদ, আতাউর রহমান, আকবর আলী, প্রভাষক সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন ফিরোজ জোয়ার্দ্দার, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।