মানিকগঞ্জ-২ আসনে নির্বাচন করতে পারবে না বিএনপি

254

মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর- হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণাংশ) নির্বাচন করতে পারবেনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু’জন প্রার্থীকে মনোনয়নপত্র প্রদান করে। এদের মধ্যে একজন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। অপর জন হলেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান। কিন্তু দূর্ভাগ্য বশত: দু’জন প্রার্থীর মনোনয়নপত্র ই যাচাই-বাছাই পর্বে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস এম ফেরদৌস মনোনয়নপত্র জমা দানকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেন। যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়। তার মনোনয়নপত্রে মহাসচিবের স্বাক্ষর মিল না থাকায় বাতিল করা হয়েছে বলে জানান।

অপর প্রার্থী সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমানের মনোনয়নপত্রটিও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তার পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে বলে ঘোষণা করেন।

এমতাবস্থায় মানিকগঞ্জ-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য কোন প্রার্থীই রইলো না।