মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের অগ্রীম গণসংযোগ বেড়েই চলেছে। পোস্টার, ব্যানার, ফেস্টুন ও মতবিনিময় সভায় প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নওগাঁর মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন এলাকা। সেই সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময়, অসুস্থদের সঙ্গে সাক্ষাৎ লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতিতে ততই নতুন মাত্রা যোগ হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ নং গনেশপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক,চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব হারুন- অর রশিদ সোহেল নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
অগ্রীম গণসংযোগ, উঠোন বৈঠকে প্রার্থীতা জানানদেয়াসহ নানাভাবে নির্বাচনী প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই তরুণ নেতা।
প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন হাটবাজার, গ্রামগঞ্জ এবং চায়ের দোকানে সাধারণ ভোটারদের নিয়ে আলাপচারিতা এবং সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে তাকে। ফলে কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে আলোচনায় এসেছেন তিনি।
তিনি এ ইউনিয়নের বিভিন্ন মোড়ের দোকানদার, ব্যবসায়ী ও সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে প্রতিনিয়ত শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ করছেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।
৫ নং গনেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানপ্রার্থী আলহাজ্ব হারুন- অর-রশিদ সোহেল বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। দীর্ঘদিন থেকে আপদে-বিপদে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমি নির্বাচিত হলে গ্রামকে শহরে রুপান্তর করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রæতি দিচ্ছেন ভোটারদের।
গনেশপুরবাসীর সেবা করা ও উন্নয়নমূলক কাজ করার জন্যই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমার বিশ্বাস, দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ আমাকে নৌকা প্রতিকে সমর্থন দিয়ে জনসেবা করার সুযোগ করে দিবেন।আর এ জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।


