মহেশপুরে সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি চঞ্চল কে সংবর্ধনা

28

সেলিম রেজা,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ দ্বিতীয় বারের মতো ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জননেতা এ্যাড শফিকুল আজম খাঁন চঞ্চল এমপিকে মহেশপুর উপজেলার সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) মহেশপুর উপজেলার নেপা ইউপির সেজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও নেপা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান সামসুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড শফিকুল আজম খাঁন চঞ্চল।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মহেশপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ময়জদ্দীন হামিদ,জেলা আ’লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন,প্রচার সম্পাদক মুক্তার হোসেন,মহেশপুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক হুমায়ন কবির,যুগ্ন-আহবায়ক সাংবাদিক আব্দুস সামাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান,স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানউল্লাহ হক, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম সেলিম রেজা, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ,

নেপা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন মাস্টার,নেপা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ইয়াসিন আলি ফরাজি,যুগ্ন-সাধারন সম্পাদক আবুল হাশেম মৃধা,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন,নেপা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ইউনুস আলী,নেপা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ডাঃ আনিসুর রহমান,নেপা ইউপির সাবেক ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক,নেপা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়াসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ছাত্র/ছাত্রীবৃন্দ ও আ’লীগের অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এমপি চঞ্চল।