মহেশপুরে শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগে মাছের ক্ষতি

15

সেলিম রেজা,মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির পেতের বিলে এমজি এগ্রো এন্ড ফিশারিজ খামারের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

৯ই নভেম্বর দিবাগত গভীর রাত্রে কে বা কাহারা শত্রুতার জের ধরে

এমজি বাজার লিমিটেড এর চেয়ারম্যান মুকুল গাজীর মৎস প্রজেক্টে বিষ প্রয়োগ করেন,এতে বিভিন্ন প্রজাতির মাছের ক্ষয়ক্ষতি হয়েছে।পুকুরের পরিমন প্রায় ৪০ বিঘা।

প্রত্যক্ষদর্শী ও পুকুর পরিচর্যাকারী মেম্বার আলিম গাজি,শাজাহান মালিতা, ভুট্টো মিয়া ও কমল মালিতা জানান,রাত ১২ টার সময় দেখি হটাৎ পুকুরের সমস্ত মাছ ছটফট করে লাফাচ্ছে এ দেখে বুঝতে পারলাম পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।কিছুক্ষনের মধ্যেই বিষক্রিয়া হয়ে পুকুরের সমস্ত মাছ মারা যায়।

উর্ধতন কতৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন,যারা শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।দ্রুত এর তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এই ঘটনার কথা শুনে রাতেই মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ির এ এস আই ইসমাইল হোসেন বিষয়টি সত্যতা জানতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।