মহেশপুরে ভূল করে কোমল পানীয় ভেবে বিষপানে শিশুর মৃত্যু

20

সেলিম রেজা,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : সেভেন আপের বোতলে রাখা কীটনাশক কোমল পানীয় ভেবে ভূল করে খেয়ে মাহাবুর (৩)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মহেশপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মাহাবুরদের বাড়ীরপাশে ধানক্ষেতে কীটনাশক ঔষধ দিচ্ছিলো এক কৃষক।

মাহাবুর খেলার ছলে পাশে রাখা কীটনাশকের বোতলে কোমল পানীয় ভেবে ভুল করে কীটনাশক পান করে।পরে তার মা রোজিনা খাতুন টের পেয়ে তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যান।সেঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউপির মাইলবাড়ীয়া গ্রামের হানিফের পুত্র।