মহেশপুরে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সহ ফেনসিডিল নিয়ে আটক ২

47

সেলিম রেজা, মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ২৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মহেশপুর থানা পুলিশ।২১ নভেম্বর রাতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে থানাধীন এ এস আই রাশেদ ও এ এস আই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাইলবাড়িয়া পূর্ব ঢাকাপাড়া গ্রামের আবুল হাশেম এর বাড়ীর নিকট তিন রাস্তার মোড় বটগাছের নিচ থেকে থেকে বাবু শেখ ও হযরত মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করেন।

আটককৃত আসামি বাবু শেখ মাইলবাড়িয়া ঢাকা পাড়া গ্রামের মকবুল শেখ এর পুত্র ও নেপা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও পরিবহনের ড্রাইভার। অপর আসামি হযরত মিয়া মাইলবাড়িয়া পূর্ব ঢাকা পাড়া গ্রামের জলিল মিয়ার পুত্র ও পরিবহনের হেলপার।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,গতকাল রাতে ২৪ বোতল ফেনসিডিলসহ বাবু শেখ ও হযরত মিয়া নামের দুইজনকে আটক করা হয়। তাদের বাসা মাইলবাড়িয়া ঢাকা পাড়া গ্রামে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।