মহেশপুরে জেল হত্যা দিবস পালিত

35

সেলিম রেজা,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ৩ নভেম্বর “জেল হত্যা” দিবস উপলক্ষে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন কক্ষে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর সভাপতি মাহাবুব ইকবাল আজম ঝড়– এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস ছাত্তার। অনুষ্ঠানটির সার্বিক পরিচলনায় ছিলেন “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” এর সাধারন সম্পাদক রাজেদুল ইসলাম।

অপর দিকে জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামানের আহবানে মহেশপুর সরকারি ডিগ্রী কলেজ হতে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ স্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাজী শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আশহাবুস শহিদ শিমুল, যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মোল্লা আলমগীর কবিরসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।