সেলিম রেজা, মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে তানিয়া খাতুন নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তানিয়া উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির চুন্নিরআইট গ্রামের সাব্বির আহম্মেদ এর স্ত্রী।স্থানীয় লোকজন জানায়, তার নিজ ঘরে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তানিয়া। তার মৃত্যুর পরপরই স্বামী সাব্বির হোসেন পলাতক রয়েছে।
উপজেলার চুন্নিরআইট গ্রামের সাব্বির আহম্মেদ এর সাথে গত ৭-৮ মাস পূর্বে একই উপজেলার পার্শবর্তী কাজিরবেড় ইউপির কুটিপাড়া গ্রামের আওলাদ হোসেনের মেয়ে তানিয়ার বিয়ে হয়।বিয়ের পর থেকেই প্রায় সময় তাদের মাঝে ঝগড়া হতো।
তানিয়ার পরিবার বলছে তানিয়াকে গলা টিপে হত্যা করা হয়েছে হত্যা করে স্বামী সাব্বির পালিয়ে গিয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট আসলে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


