মহেশপুরে করোনায় মৃত আব্দুল্লাহ’র পরিবারে ২ জন আক্রান্ত

21

সেলিম রেজা, মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে করোনা ভাইরাসে মৃত আব্দুল্লাহ’র পরিবারে নতুন করে ২জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫জনে। তাদের বাড়ি উপজেলার পোষ্ট অফিসপাড়ায়। বুধবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,আক্রান্ত ব্যক্তিরা হলেন-মৃত আব্দুল্লাহ’র ভাই ও ভাইপো। তারা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য,মহেশপুরে ৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৩৬জন সুস্থ হয়েছেন এবং ১৯জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।