মহান স্বাধীনতা দিবসে কলারোয়ায় পিস্ কাউন্সিল ও কলারোয়া নিউজ‘র উদ্যেগে  পুস্পস্তবক অর্পণ 

30

কলারোয়া, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজারস্থ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ অর্পণ করেছে কেঁড়াগাছি ইউনিয়নের মানবতাবাদী সংগঠন পিস্ কাউন্সিল ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন ও কলারোয়া নিউজ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে পিস্ কাউন্সিলের ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের আহ্বায়ক ও কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার মোঃ শফিকুর রহমানের নেতৃত্ব অনুষ্ঠিত ওই পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুপ্রভাত সাতক্ষীরা’র সাংবাদিক ও জেলা সাংবাদিক পরিষদের হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা সদর উপজেলার প্রি-ক্যাডেট স্কুল শিক্ষক ফাহিম হাসান, পিস্ কাউন্সিলের আমিরুল ইসলাম, আমিনুর রহমান, আবুল হাসান,জাকির হোসেন, সাইদ হাসান,আল আমিন, আরিফুল ইসলাম, সহ স্থানীয় তরুণ সমাজের নেতৃবৃন্দ ।

পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠান শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।অতঃপর চা চক্রের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।