মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমিতে ময়লা পরিষ্কার করতে যাবেন তালার ইউএনও

397

ইয়াছিন আলী : সাতক্ষীরা জেলার তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমিতে বেড়াতে গিয়ে একটি ময়লা জায়গার ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন।

এবং তালা উপজেলার তরুণ প্রজন্মের একটা দল নিয়ে উক্ত ময়লা স্থান পরিষ্কার করার কথা বলেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯ টার সময় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে Uno Tala Satkhira একাউন্ট থেকে একটি পোষ্ট করেছেন। এবং যারা যাবেন তাদেরকে ফ্রি গ্লাভস দেওয়া হবে বলে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমিতে গিয়ে এই ছবি নিয়ে এসেছি। কবির বাড়ির একেবারে লাগোয়া এই জায়গার এই অবস্থা দেখে অবাক হইনি। এটাই করি আমরা। ভাবছি তালার তরুণ প্রজন্মের একটা দল নিয়ে বাসে করে যাব। পরিষ্কার করে আসবো। আমার এরিয়া নয় তাতে কী!!! মধুকবিকে সীমারেখার মাঝে আটকে রাখা সমীচীন নয়। যারা যেতে চাও তাদের জন্যে গ্লভস ফ্রি।

বিঃদ্রঃ খুশির সংবাদ হলো মান্যবর জেলা প্রশাসক স্যার, সাতক্ষীরা বাসের ব্যবস্থা করে দিচ্ছেন। ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা ছড়িয়ে পড়ুক সবখানে।”

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসটি দেওয়ার কয়েক মিনিটের ভিতরে তালা উপজেলার সকল ফেসবুক ব্যবহারকারীরা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনকে এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য অভিনন্দন জানাতে থাকেন। এবং সবাই উপজেলা নির্বাহী অফিসারের সাথে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমিতে যেয়ে ময়লা পরিষ্কার করার জন্য আগ্রহ প্রকাশ করেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ফেসবুক পোষ্টে মন্তব্যের মাধ্যমে উক্ত স্থানে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করে দেবেন বলে জানান।