এসএম বাচ্চু,তালা প্রতিনিধি : তালার মাগুরা পীর শাহ্ জয়েন উদ্দীন (রহ.) জামে মসজিদের সভাপতি পদ থেকে বাদ পড়ার ক্ষোভে সাবেক সভাপতি আব্দুল আলীম নিটোল বর্তমান কমিটির নেতৃবৃন্দদের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার, হয়রানীকর মিথ্যা অভিযোগ দায়ের এবং কমিটির নেতৃবৃন্দদের হুমকি প্রদর্শ করছে বলে অভিযোগ উঠেছে। মসজিদের বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক শেখ নজরুল ইসলাম এই অভিযোগ করেন।
তিনি বলেন, তালা উপজেলার মাগুরা বাজার সংলগ্ন সকল ধর্মের মানুষের শ্রদ্ধেয় ও বুজুর্গ পীর হযরত শাহ্ জয়েন উদ্দীন (রহ.) এঁর মাজার প্রাঙ্গনে তাঁর নামনুসারে জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। এই মসজিদের সভাপতি হিসেবে শেখ আব্দুল আলীম নিটোল দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎ, নারী কেলেংকারীতে জড়ানো, নিরিহ মানুষের উপর অত্যাচার ও মিথ্যা মামলায় মানুষকে ফাঁসানো সহ নানান অনৈতিক কাজের অভিযোগ ওঠে। এছাড়া মসজিদ উন্নয়নে সে কোনও অবদান না রাখায় মুসল্লিরা কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের প্রস্তাব তোলে। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল আলীম নিটোল মুসল্লিদের হুমকি দিলে মসজিদটি মুসল্লি শূণ্য হয়ে পড়ে। একপর্যায়ে কমিটির মেয়াদ শেষ হওয়ায় মুসল্লিরা আব্দুল হালিম টুটুলকে আহবায়ক এবং শেখ নজরুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করেন। এরপর থেকে এই মসজিদে আবারও মুসল্লিরা পূর্বের ন্যায় নামাজ’র জন্য আসতে শুরু করায় মসজিদটি তার সৌন্দর্য ফিরে পায়।
নজরুল ইসলাম বলেন, মসজিদে মুসল্লিদের সমাগম বেড়ে যাওয়ায় চিহ্নিত লম্পট, হত্যা সহ একাধিক মামলার জেল খাটা আসামী, মামলাবাজ, বহু অপকর্মের হোতা আব্দুল আলীম ও তার ছোট ভাই বাবলু আক্তার মসজিদর মুসল্লিদের সহ কমিটির নেতৃবৃন্দদের হয়রানী করার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা অভিযোগ করে। এছাড়া বিজ্ঞ আদালতে এলাকার পুরুষদের সাথে একাধিক মহিলাকে আসামী করে একের পর এক হয়রানীর মামলা দায়ের করে যাচ্ছে। এছাড়া হামলা ও মামলার হুমকি প্রদান সহ কমিটির যুগ্ম আহবায়ক শেখ নজরুল ইসলাম এবং তার ছেলে ফিরোজ’র বিরুদ্ধে অশ্লিল ভাষায় মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর চেষ্টা করায় মসজিদের সাধারন মুসল্লিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আব্দুল আলিম নিটোল ও তার ভাই প্রতারক বাবুল আক্তারের অত্যাচারে এলাকার সাধারন মানুষ অতিষ্ট হয়ে ওঠায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার সর্বস্তরের মানুষ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



