মন্দির পরিদর্শনে কলারোয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

13

জয়নগর প্রতিনিধি (দেবাশীষ বাবু): আজ মহা মায়ের মহা নবমি পূজা, জয়নগর দক্ষিন পাড়া সহ বিভিন্ন মন্দির পরিদর্শ করেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কলারোয়া।এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুর মন্দিরের সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্র,সাধারন সম্পাদক সন্দিপ রায়,সহ আরও বেশ কিছু ভক্ত বৃন্দ।সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্র, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মন্দির বিষয়ে খোজ খবর নেন।বেশ কিছু সময় ধরে তারা ধর্ম বিষয়ে আলোচনা করে এবং বিদায়ী বেলায় তারা বললেন কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটলে সাথে যেন মন্দির কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনী কে খবর দেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জয়নগরের প্রতিটা মন্দিরে সুষ্টুভাবে পূজা সমাপ্ত হচ্ছে।এরই মধ্যে বিভিন্ন নেতা কর্মীর আগমনে মন্দির গুলোতে যেন মানুষের ঢল বইছে।