আজিজুর রহমান, মণিরামপুর থেকে ফিরে :
মণিরামপুরে সিগারেট ব্যবসায়ী এক যুবক ৫ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় ওই যুবকের স্ত্রী ফতেমা খাতুন বাদি হয়ে মণিরামপুর থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে জানাজায়, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ দীঘির পাড় গ্রামের আব্দুল বারী সরদারের স্ত্রী ফতেমা খাতুন সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার সকালে আমার স্বামী বারী সরদার দেড় লক্ষাধিক টাকা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় উপজেলার বাকাশপোল গ্রামের আরিফুল সরদারের ছেলে শরিফুল সরদার আমার স্বামীকে ফোনে ডেকে নিয়ে রাজগঞ্জ বাজারে যান। এ সময় দীঘির পাড় গ্রামের নিছার সরদারের ছেলে ইউনুচ সরদার, আটঘরা গ্রামের মুকুল সরদার ও কেশবপুর উপজেলার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে হাফিজুর সরদার শফিকুল সরদার মিলে আমার স্বামীকে মারধোর করেন। তার পর থেকে আমার স্বামীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার স্বামী নিখোঁজের ঘটনায় মণিরামপুর থানায় শরিফুল সরদার, ইউনুচ সরদার, মুকুল সরদার, হাফিজুর সরদার ও শফিকুল সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে শরিফুল সরদারের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোকররম বলেন, বারী সরদারের স্ত্রী ফতেমা খাতুন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিয়ষ তদন্ত চলছে।



