কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় গভীর শীতে খাল পাড়ের উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পাশে দাড়িয়ে শীত বস্ত্র বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
গত ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন(ইউএনও)’র অফিসিয়াল ফেসবুক পেজে পারুলিয়া সাপমারা খালের দু’পাড়ের গৃহহারা অসহায়-ভূমিহীনদের কথা চিন্তা করে একটি পোষ্ট দেওয়া হয়। যাতে বলা হয়েছিল “ শীতের রাতে বৃষ্টি, খাল পাড়ের মানুষগুলো কি করছে? পরদিন আবার একটি পোষ্টের মাধ্যমে সকল সামর্থবানদের খালপাড়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন।” এমন পোষ্ট দেখে সাড়াপড়ে বৃত্তবান মহলে। আর তাই সাপমারা খালের দ’ুপাড়ের উচ্ছেদ হওয়া ভূমিহীন মানুষের কল্যাণে শীত বস্ত্র বিতরনে এগিয়ে আসেন কয়েকজন ব্যক্তি। আর তাদের সহযোগীতায় শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার নিজে উপস্থিত হয়ে খালের দুইপাড়ের উচ্ছেদ হওয়া ভূমিহীন মানুষের কল্যাণে শীত বস্ত্র বিতরন করেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের গৃহীত মেঘা প্রকল্পের আওতায় সারাদশে একযোগে জলাবদ্ধতা নিরাসনের লক্ষ্যে বিভিন্ন নিমজ্জিত নদী ও খাল পুনঃখনন কাজ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার সাপমারা খাল পুন:খনন কাজ এগিয়ে চলেছে। আর খাল পুন:খননে উচ্ছেদের সময় এর দুই পাড়ের অসংখ্য ভূমিহীন পরিবার গৃহহারা হয়ে পড়ে। বর্তমান শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে আরো দূর্ভোগ সৃষ্টি হয় এসব ভূমিহীন পরিবারের মধ্যে। এগুলো মানবিক ভাবে ভাবিয়ে তোলে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে। যার সূত্র ধরে এসব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন তিনি। তবে, উচ্ছেদ হওয়া ভূমিহীন জনগোষ্টিকে সরকারী ভাবে পুন:বাসন করতে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে বলেও জানা গেছে।


