ভালোবাসা খুঁজেছি- হাবিব সিরাজ

99
হাবিব-সিরাজ
হাবিব-সিরাজ

ভালোবাসা খুঁজেছি

হাবিব সিরাজ

আমি ভালোবাসা খুঁজেছি সম্রাট শাহজাহানের স্বপ্নময় কোলাজে।

গোধূলি তীরে কাঁশফুল ছায়ায় উপচে পড়া যৌবনে, চাতক যুবক-যুবতীর প্রেমে

লাল আলতায় বেনারশি সাজ-সজ্জায়, নববধুর বাসর ফুুলের মার্জিত সুঘ্রাণে

হারানো স্বামী ফিরে পাওয়ার অহংকার ও বন্ধ্যা নারীর অন্তঃসত্বার আনন্দে।

আমি প্রেম খুঁজেছি কৃষক কন্যার উঠতি কাজল চোখে,

নূপুর পায়ে কলসী কাখে পল্লী বধূর স্বপ্নবরণ দেহে,

সন্তানের সার্থকতায় বাবা- মায়ের মুখ উজ্জ্বল মাখানো আক্ষেপে।

এভাবে চলে ফিরে দেখেছি অনেক সময়, অনেক যুগ……

এখনো খাঁটি ভালোবাসা খুঁজতে থাকি! মসজিদ,মন্দির,গীর্জা ও অনেক

ধর্মীয় উপাসনালয়ে এবং গঙ্গাস্নানের পরিশুদ্ধ মানুষের অন্তরের ভেতর।

কিন্তু নিন্দিত যৌবনে কলুষিত আত্মা হারিয়ে ফেলেছে নন্দিত বিচরণ মাঠ।

শেক্সপিয়ারের স্বপ্নকাড়া আসল প্রেম ফলানো পলল ভূমিতে,

আজকের প্রায় মানুষ আবাদ করেছে অনেক হীনমনের – হীনপ্রেমের।

নির্ভেজাল স ংবাদ তথ্য ও প্রযুক্তির মাঝে মানুষের জীবন অনেক যন্ত্রণার।

তাহলে কোথায় মানুষের নিখুঁত ভালোবাসা-প্রেম?

শুধু বারে বারে ফিরে আসি মায়ের বুকের ভেতর , মায়ের ভালোবাসায়।