আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বড়দলে রেড রোজ ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে আট দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বড়দল কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে চাঁদখালী তরুন সংঘ ক্রিকেট একাদশ ও রাজাপুর মোহন এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ পরষ্পরের মুখোমুখি হয়।
আকর্ষনীয় এই খেলায় টচে জিতে চাঁদখালী তরুন সংঘ ক্রিকেট একাদশ রাজাপুর মোহন এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশকে ব্যাটিং এ আমন্ত্রন জানালে তারা নির্ধারিত ৩০ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ২২৮ রান সংগ্রহ করে। জবাবে চাঁদখালী তরুন সংঘ ক্রিকেট একাদশ ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করতে সক্ষম হয়। ফলে রাজাপুর ক্রিকেট একাদশ ৩০ রানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে খেলাটির শুভ উদ্বোধন করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন ঢালী। যুবলীগ নেতা মনিরুজ্জামান টিটুর পরিচালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা। এসময় বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাবউদ্দীন, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, শিক্ষক তরুণ কান্তি সানা, ইউপি সদস্য রমজান আলী মোড়ল, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, মহাসিন আলী লিটন, গ্রাম আদালত সহকারী ধনঞ্জয় মন্ডল সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
দর্শকনন্দিত এই খেলায় আম্পিয়ারের দ্বায়িত্বে ছিলেন, নাসির উদ্দিন ও শাহাদাত হোসেন জেসন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আল মাহমুন। সবশেষে চ্যম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



