বেনাপোল ভূয়া কাস্টমস্ অফিসার আটক

13

মোঃ জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে ভারত থেকে ঢাকায় যাওয়ার পথে পরিবহন থেকে ভুয়া কাস্টমস্ কর্মকর্তা কে আটক করেছে ৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ৷আটককৃত ব্যাক্তি ঢাকা লালবাগের জিসানের পুত্র ফোরকান(৪৩)

সোমবার ( ১৭ই ডিসেম্বর) সকাল পৌনে আট টার সময় ঘটনাটি ঘটেছে। বিজিবি লাল সবুজের কথাকে জানান , ভারত থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা পরিবহন আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসার পর চেকিং এর সময় তার কথাবার্তা গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করে তার কাছ থেকে চট্টগ্রাম কাষ্টমস্ হাউজের ভুয়া আইডি কার্ড,মোবাইল সেট,চাদর,থ্রীপিচ পাওয়া যায়।

আমড়াখালী বিজিবি চেক পোষ্টের হাবিলদার সফিকুর রহমান ঘটনার সত্যতা স্বাকীর করে বলেছেন আটককৃত ভূয়া কাষ্টমস্ কর্মকর্তা পরিচয় দানকারী ফোরকানকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।