মোঃ জাকির হোসেন, বেনাপোল: “পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বেনাপোলে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ এর বর্ণাঢ্য র্যালি অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খানের সভাপতিত্বে ও এসআই পিন্টু লাল দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। এসময় উপস্থিত বক্তরা জঙ্গিবাদ, মানব পাচার প্রতিরোধ, সস্ত্রাস, মাদকের প্রতিরোধ, বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোকপাত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সহ-সভাপতি আলী কদর সাগর,সাঃ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, যশোর জেলা পরিষদের সদস্য ও কমিউনিটি পুলিশিং কমিটির সাঃ সম্পাদক ওহিদুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, বাহাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বাহাদুর ইউনিয়নের সাঃ সম্পাদক মফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল গফফারসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


