বুলগেরিয়ায় সাংবাদিককে ধর্ষণের পর হত্যা

15

অান্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ায় এক অনুসন্ধানী নারী টেলিভিশন সাংবাদিককে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় রুসে শহরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিহত সাংবাদিকের নাম ভিক্টোরিয়া মারিনোভা(৩০)। রুসের আঞ্চলিক প্রসিকিউটর জর্জি জর্জিয়েভ বলেন, শনিবার(৬ অক্টোবর) একটি পার্কে তার মৃতদেহ খুঁজে পান কর্তৃপক্ষরা।