বিনোদন ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিষয়ক টিভি উপস্থাপনায় অন্যতম আলোচিত নাম মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। আসন্ন বিশ্বকাপে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির হয়ে পিয়া উপস্থাপনার মতো কঠিন কাজ করবেন সরাসরি মাঠে বসেই।
ব্যাপারটিকে পিয়া বড় অর্জনের পাশাপাশি দেখছেন নতুন চ্যালেঞ্জ হিসেবে। আসন্ন বিশ্বকাপে মাঠে বসে উপস্থাপনার ব্যাপারে পিয়া জানান নিজের ভুলত্রুটি শুধরে ভবিষ্যতে ‘আমার জন্য এটি অনেক বড় পাওয়া। ক্রিকেট আমাদের খুবই ভালোবাসার একটা জায়গা।
বিশ্বকাপের মতো প্লাটফর্মে গিয়ে উপস্থাপনা করা তাও বাংলাদেশ থেকে প্রথম… ভালো লাগছে।’

নিজের উচ্চশিক্ষার পড়াশোনার চাপ সামলে একদিকে চালিয়ে গেছেন মডেলিং। এরপর হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা। সবকিছুর ফাঁকে ক্রিকেট বেশি দেখা হয় না বলে প্রস্তুতি নেওয়া হয় না ক্রিকেট বিশ্লেষকদের মতো।



